ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাক প্রস্তুতিমূলক সভা করার নির্দেশ
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৫ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৫ সময়
নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাক প্রস্তুতিমূলক সভা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ১৬ অক্টোবর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সভা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারগণের আওতাধীন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’

এই চিঠি সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা