ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় ছাদেক
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৫ কেজি গাঁজাসহ যুবক আটক ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় ছাদেক হোসাইন (২৩) নামের এক যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার জাফর আলমের ছেলে।

সোমবার (৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিনের নেতৃত্বে আতাউল্যাহ স্পেশাল নামের একটি বাসে এই তল্লাশি চালানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দোষ স্বীকার করে বলেন, তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে পাবনা জেলার দিকে নিয়ে যাচ্ছিলেন। তার টিকিট চেক করেও নাটোরগামী রুট নিশ্চিত করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ্জু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় একই আতাউল্যাহ স্পেশাল পরিবহনে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ওয়াকিটকিসহ পুলিশ দু’জনকে আটক করেছিল। এরপর থেকেই পরিবহনটিকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা