ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, আটক ১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেইসাথে, আটক করা হয়েছে
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, আটক ১ ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেইসাথে, আটক করা হয়েছে একজনকে। আজ সোমবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সূত্র জানায়, রোববার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন সূত্রে তথ্য পায়, মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সজিব (২২) নামের যুবককে আটক করা হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার হিসেবে পরিচিত। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়। 

পরবর্তীতে, সজিবের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয়। সেখানে থেকে আরও বেশ কিছু ককটেল, পেট্রোল বোমা ও সেগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সংবাদ পেয়ে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে তাদের কার্যকারিতা কিছুটা হলেও কমবে। আটককৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরো অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। 

আটককৃত আসামি সজিব এবং উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা