ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান

গণভোট এবং জুলাই সনদের যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, তা নিজেরা বসে দ্রুত সমাধান করে
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪১ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪১ সময়
এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান ছবি : সংগৃহীত

গণভোট এবং জুলাই সনদের যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, তা নিজেরা বসে দ্রুত সমাধান করে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বতী সরকার। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের একথা বলেন। 

আসিফ নজরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তি যারা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামে একসাথে ছিলেন, তাদের কাছে সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে সম্মিলিত পরামর্শ চায় সরকার। এখন কালক্ষেপণের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সম্মিলিত পরামর্শ দিতে না পারলে সরকার নিজের মতো ব্যবস্থা নেবে। 

আইন উপদেষ্টা বলেন, গণভোট কখন হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদের ভিন্নমত নিয়ে কী পদক্ষেপ নেয়া হবে, এসব নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে উপদেষ্টা পরিষদ মতামত ব্যক্ত করে। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ পেলে সরকারের কাজ অনেক সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।  

লিখিত বক্তব্য শেষে অল্প কয়েকটি প্রশ্ন নেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বসার ব্যবস্থা বহুবার করে দিয়েছে সরকার। এবার আর তা করা হবে না। যেহেতু ফ্যাসিবাদবিরোধী দলগুলো একসঙ্গে বসে আগেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, এবারও তারা তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা