ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মুন্সিগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে ৩ বালতি ককটেলসহ গ্রেফতার ১

মুন্সিগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে যৌথ বাহিনীর অভিযানে একটি বাড়ি থেকে ৩ বালতি অবিস্ফোরিত ককটেল ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
মুন্সিগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে ৩ বালতি ককটেলসহ গ্রেফতার ১ ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে যৌথ বাহিনীর অভিযানে একটি বাড়ি থেকে ৩ বালতি অবিস্ফোরিত ককটেল ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। 

রোববার (২ নভেম্বর) দুপুর ৪টার দিকে পৌরসভার বৈখর এলাকা থেকে এসব ককটেল ও সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায়, মো. হাসান বেপারী (৩৬) নামের একজনকে গ্রেফতার করা হয়ে। গ্রেফতারকৃত হাসান চরডুমুরিয়া এলাকার আবুল কাশেমের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈখর এলাকায় অনির্বান স্কুলের পাশে একটি অভিযান চালানো হয়। এসময় বাসা ও বিভিন্ন স্থানে লুকায়িত অবস্থায় তিনটি বালতিতে ৪০টি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয়। একইসাথে ৯৫টি জার, ১টি মোবাইল ও ২টি পাসপোর্ট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেফতারকৃত হাসানকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানানো হয়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা