ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

পরিকল্পিতভাবে বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না: মির্জা ফখরুল

পরিকল্পিতভাবে বলা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, অথচ বিএনপিই সবার আগে সংস্কার চেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৭ সময়
পরিকল্পিতভাবে বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

পরিকল্পিতভাবে বলা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, অথচ বিএনপিই সবার আগে সংস্কার চেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন প্রযুক্তিতে আমাদের জেনারেশন অশিক্ষিত। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের জেনারেশন নতুন প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে আছি। এই ডিজিটাল জগতে এগিয়ে যেতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ধরেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্ট্যাটাস দিলেন। তিনি সাধারণত সামাজিক মাধ্যমে বক্তব্য দেন। দেখলাম আমরা কম সংখ্যক লোক লাইক, কমেন্ট দেই। এটা খুব জরুরি—তার বক্তব্যকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। আমি প্রথম থেকে বলেছি, বর্তমান যুদ্ধটা এখন সাইবার বিশ্বে।

মির্জা ফখরুল বলেন, আপনি কয়টা বক্তৃতা করলেন, কয়টা জনসভা করলেন সেটা গুরুত্বপূর্ণ না। এ ক্ষেত্রে তিনি অনেক অগ্রণী ভূমিকা নিয়েছেন। আরও দ্রুত যেন সামনে দিকে এগিয়ে যেতে পারি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা