ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

নির্বাচনের পরে হবে ইজতেমা: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ভোট
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ২:১ সময়
নির্বাচনের পরে হবে ইজতেমা: ধর্ম উপদেষ্টা ছবি : সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলীগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুইপক্ষই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এনিসিপির জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এখন দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না।

ড. জাকির নায়েকে বাংলাদেশ দফর নিয়ে তিনি বলেন, জাকির নায়েককে যারা দেশে আনতে চান তারা দেখা করেছিলো। কিন্তু এটি ধর্ম মন্ত্রণালয় নয় পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিদেশি মেহমানের বিষয়টি এই দুই মন্ত্রণালয় দেখভাল করেন। এখানে আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা