ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাইজেরিয়ায় সম্ভাব্য আক্রমণের জন্য পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ ট্রাম্পের

নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক আক্রমণের জন্য প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৬ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৬ সময়
নাইজেরিয়ায় সম্ভাব্য আক্রমণের জন্য পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ ট্রাম্পের

নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক আক্রমণের জন্য প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

কারণ হিসেবে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে দেশটির সরকার যথেষ্ট পদক্ষেপ না নেয়ার অভিযোগ অব্যাহত রেখেছেন। তবে, এই অভিযোগ বারবার অস্বীকার করেছে নাইজেরিয়া।

শনিবার (১ নভেম্বর) ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে নাইজেরিয়াকে সতর্ক করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের হামলা হবে ভয়াবহ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নকারীরা জঙ্গি-সন্ত্রাসী বলে মন্তব্যও করেন ট্রাম্প। 

সহিংসতা অব্যাহত থাকলে অবিলম্বে দেশটিকে সবরকম সহায়তা দেয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র- এমন হুমকিও দেন ট্রাম্প। এর একদিন আগেই, নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ