ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

রংপুরে কবরের মাটি তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

রংপুরের তারাগঞ্জে কবরের মাটি তোলা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে খালেকুজ্জামান (৪২) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর)
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়
রংপুরে কবরের মাটি তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১ ছবি : সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে কবরের মাটি তোলা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে খালেকুজ্জামান (৪২) নামে একজন নিহত হয়েছেন। 

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের মৃত আশরাফ আলী পুত্র।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের আবদুল জব্বারের সাথে স্থানীয় খালেকুজ্জামান ও তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। 

শুক্রবার (৩১ অক্টোবর) ফজরের নামাজ শেষে নিহত খালেকুজ্জামানের ভাই আবদুল ছালেক বাড়ির পাশে দাদির কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে দেখতে পান, কবরের মাটি তুলে নেয়া হয়েছে। এ নিয়ে তার সঙ্গে আবদুল জব্বারের পুত্র বাবু মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু মিয়া, তার ভাই লেবু মিয়া, দুলাল মিয়া ও চান মিয়া মিলে আবদুল ছালেককে মারধর করেন। খবর পেয়ে ছুটে যান আবদুল ছালেকের ভাই খালেকুজ্জামান ও মাহবুবুর রহমান। এরপর তারাও হামলার শিকার হন। এ সময় খালেকুজ্জামানের মাথায় খুন্তি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে খালেকুজ্জামান মারা যান।

খালেকুজ্জামানের মা ছালেমা বেগম জানান, খালেকুজ্জামানের সহায়-সম্বল বলতে ৩০ শতক জমি ছাড়া কিছুই ছিল না। দিনমজুরের কাজ করে স্ত্রী, দুই সন্তানসহ পাঁচ সদস্যের সংসার চালাতেন তিনি। তাঁর মৃত্যুতে পুরো পরিবার এখন দিশেহারা।

নিহতের ভাতিজা জান্নাতুল ইসলাম জানান, আমার নির্দোষ চাচাকে মেরে ফেলেছে। আমার বাবাও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দিয়েছে। আমরা চাচার হত্যাকারীর ফাঁসি চাই।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মৃতের ভাই মাহবুবুর রহমান বাদি হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা