ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীক দ্বন্দ্বে মো. রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিপ্লব নামের আরও
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৬ সময়
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীক দ্বন্দ্বে মো. রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিপ্লব নামের আরও একজন আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাত পৌঁনে ১০টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউসিং এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পেপার বাবু ও তার সহযোগী মোবারককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে নবীনগর হাউসিংয়ের ৪ নম্বর রোড এলাকায় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ঘাড়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা জোনের সহকারী উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, মুরগির ব্যবসা ঘিরে আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে রাসেল ও বিপ্লবের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আটক পেপার বাবুর নামে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ