ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত অন্তত ৫০

ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত অন্তত ৫০ ছবি : সংগৃহীত

ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার (১ নভেম্বর) দুপুরে, শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে জেলা বিএনপি ও বিজেপি'র অফিসের সামনে পাল্টা-পাল্টি কর্মসূচি চলছিল। পরে, বিজেপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। 

মিছিলের পর, সমাবেশের আয়োজন করেন তারা। অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন দলের নেতা-কর্মীরা। নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভপক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছোঁড়াছুঁড়ি এবং পরবর্তীতে ধাওয়া ও পাল্টা শুরু হয়। আহত হয় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। 

খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা