ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে, অভিযোগ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের

ভিন্নমতের বিষয়সমূহ বাদ দিয়ে সুপারিশ প্রেরণ করায় ঐক্যমত কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৩ সময়
ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে, অভিযোগ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের ছবি : সংগৃহীত

ভিন্নমতের বিষয়সমূহ বাদ দিয়ে সুপারিশ প্রেরণ করায় ঐক্যমত কমিশন বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার (১ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার যদি বিতর্কের ভিতর থেকে বের হতে না পারে, তবে রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই প্রশ্ন উঠতে পারে।

এসময় তিনি বলেন, ক্ষমতার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো কাজ করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে। এই সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার মাশুল পুরো দেশকে দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ