ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৩ দফা দাবিতে রাজধানীতে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন অনুষ্ঠিত ৪৩ ও ৪৪ তমসহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
৩ দফা দাবিতে রাজধানীতে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ ছবি : সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন অনুষ্ঠিত ৪৩ ও ৪৪ তমসহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে চাকরি প্রত্যাশী প্রার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে।


শনিবার (১ নভেম্বর) শাহবাগে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা। অভিযোগ করেন মুখ্য সচিবের বিরুদ্ধেও। 


প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব উল্লেখ করে হুঁশিয়ারি দেন আজ সন্ধ্যার মধ্যে ৪৩ ও ৪৪ তম বিসিএস থেকে অধিক হারে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে।  এসময় তিন দফা দাবি উত্থাপন করা হয়।

তিন দফা দাবির মধ্যে রয়েছে-

 * অধিযাচনকৃত পদসহ ৪৪তম বিসিএসের পুনঃফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।

* নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা ২০২৫ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে ৪৩, ৪৪তমসহ চলমান প্রত্যেক বিসিএস থেকে নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে।

* ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচনকৃত পদসমূহে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ