ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

টঙ্গীতে মারামারি থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে মারামারি থামাতে গিয়ে কবির মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২২ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২২ সময়
টঙ্গীতে মারামারি থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মারামারি থামাতে গিয়ে কবির মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর পাগাড়ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করেছে পুলিশ।

মৃত কবির মোল্লা খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতি এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে। তিনি টঙ্গীর পাগাড়ঝিনু মার্কেট এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত কবির মোল্লা পেশায় একজন নিরাপত্তাকর্মী। সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কবির মোল্লার নাতি মাওলানা রাজ্জাকের সঙ্গে পাশের ভাড়াটিয়া ওলি আহমেদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মারামারি ফেরাতে গিয়ে কবির মোল্লা ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম