ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

আসন্ন নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, বিকাল ৬:০ সময়
আসন্ন নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না। পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে এ কথা বলেন তিনি। 

ডিএমপি কমিশনার বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এই দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় ২০১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি। বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণের সাথে দুরত্ব বা ভুল বুঝাবুঝি হয় এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এই সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা