ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে 'শাপলা কলি'। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে এই
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে 'শাপলা কলি'। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে। দলটিকে ইসি নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত জানালেও তা আটকে রয়েছে প্রতীক ইস্যুতে।

মার্কা চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেবে ইসি। কিন্তু প্রতীক ইস্যুতে ইসি ও এনসিপি ভিন্ন অবস্থানে অনড় ছিল।

এ নিয়ে কমিশনের বক্তব্য ছিল, ইসির বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় শাপলা নাই। তাই প্রতীকটি দেয়া যাচ্ছে না দলটিকে। গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যেকোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন।

বিপরীতে, দফায় দফায় কমিশনের সঙ্গে বৈঠক ও চিঠি চালাচালি এবং শাপলা ছাড়া অন্য কোনও প্রতীক না নেয়ার কথা স্পষ্ট জানিয়ে দেয় এনসিপি। প্রয়োজনে রাজপথে নামার হুমকিও দেয়।

এমন পরিস্থিতিতে নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে ইসি আজ প্রজ্ঞাপন দিয়ে তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করলো। এ নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি এনসিপি থেকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস