রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে লিটন আলী (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চন্দ্রিমা থানার ওসি মেহেদি মাসুদ বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড নয়। তিনি আরো বলেন, ‘উদ্ধার মৃত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে। তিনি এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হতে পারে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।তিনি আরো বলেন, ‘উদ্ধার মৃত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে। তিনি এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হতে পারে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন