ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সাবেক এমপি নদভী, হাসান মাহমুদের ভাইসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী পলাতক হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদ, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৫ সময়
সাবেক এমপি নদভী, হাসান মাহমুদের ভাইসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা ছবি : সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী পলাতক হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদ, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের উপ-পরিচালক কমল চক্রবর্তী জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

দুর্নীতিতে অভিযুক্ত অন্যরা হলেন, সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসি টাওয়ার সমন্বয়ক ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য যথাক্রমে অধ্যাপক সালেহ জহুর, ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, রিজিয়া রেজা চৌধুরী, অধ্যাপক ফসিউল আলম, অধ্যাপক আব্দুর রহিম, ড. শামসুজ্জামান, বদিউল আলম, সাবেক দুই রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির ও শফিউর রহমান, টাওয়ার ম্যানেজমেন্ট সদস্য অধ্যাপক ড. মাহি উদ্দিন, আফজল আহমেদ, মোজাফফর হোসাইন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা অর্থনৈতিক কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারেন না।

কিন্তু অভিযুক্তরা পারস্পরিক জোগসাজসে ১২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৫৫৬ টাকা আত্মসাৎ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস