ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

গণভোটসহ ৫ দাবিতে সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতসহ ৮ দল

নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি এবং স্মারকলিপি জমা দিতে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৯ সময়
গণভোটসহ ৫ দাবিতে সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতসহ ৮ দল ছবি : সংগৃহীত

নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি এবং স্মারকলিপি জমা দিতে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮টি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‎বেলা ১২টার দিকে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে পৌঁছে জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের নেতাকর্মীরা।

মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে ফ্রেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। সংশোধিত আরপিও আদেশ কার্যকর করতে হবে।

বক্তব্যে দলটির নেতারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত নয়। তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে তবেই জাতীয় নির্বাচনে যেতে হবে।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন। কমিশনের সামনে নানা স্লোগানে বিক্ষোভ করেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ