ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পরীক্ষার্থীদের সঙ্গে ৮ থেকে ১০ লাখ টাকায় চুক্তি! সীমান্ত পেরিয়ে মাদকের চালান ট্রলারযোগে সারা দেশে ছড়িয়ে পড়ছে হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকারে আগুন অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, হাসপাতালে মৃত্যু মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ইউক্রেনে স্টারলিংক বন্ধের কথা অস্বীকার করলেন ট্রাম্প স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন

মহাসড়ক থেকে সরলো যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার

যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার অবশেষে মহাসড়ক থেকে স্থানান্তর করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায়
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
মহাসড়ক থেকে সরলো যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার ছবি : সংগৃহীত

যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার অবশেষে মহাসড়ক থেকে স্থানান্তর করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফুল ব্যবসায়ীরা বেচাকেনা করলেও এখন বাজারটি গদখালী ফুল বিপণন কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ফুলচাষিদের ঝুঁকিপূর্ণ বাজার থেকে সরিয়ে ফুল বিপণন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে, যশোরে প্রায় ৭ হাজার ফুলচাষি রয়েছেন। তারা অন্তত ১২শ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার ফুল চাষ করেন। এর মধ্যে ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা, নাভারণ, নির্বাসখোলার বিভিন্ন মাঠে প্রায় সাড়ে ৬শ হেক্টর জমিতে ফুল চাষ হয়ে থাকে।

বিস্তীর্ণ মাঠজুড়ে গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডোলা, চন্দ্র মল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে। দেশের মোট চাহিদার অন্তত ৭০ ভাগ ফুল সরবরাহ করেন যশোরের গদখালী অঞ্চলের ফুলচাষিরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা কয়েক যুগ ধরে গদখালী বাজারে ফুলের বেচাকেনা করছেন। তবে বাজারটি যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশে হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের ফুলের বেচাকেনা করতে হয়। বিশেষ করে কাকডাকা ভোরে ফুলের বাজারে বেচাকেনা শুরু হওয়ায় তারা ভোরেই ফুল নিয়ে বাজারে চলে আসেন।

আবার একই সময়ে বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের চালকরাও ঘুমঘুম চোখে দ্রুত বেগে মহাসড়ক দাপিয়ে ছুটে চলেন। এ কারণে এখানে একাধিকবার দুর্ঘটনা এবং প্রাণহানিও ঘটেছে। ফলে ফুলের বাজারটি মহাসড়ক থেকে একটু দূরে গদখালী ফুল বিপণন কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

কৃষি বিপণন অধিদফতর যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান, কৃষি বিপণন অধিদফতর ২০১৯ সালে গদখালী ফুলবাজারের পাশে গদখালী ফুল বিপণন কেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু বিভিন্ন সমস্যা সংকটের কারণে এই ফুল বাজারটি চালু করা সম্ভব হয়নি।

গত এক বছর ধরে তিনি এই বাজারটি চালু করার চেষ্টা করেন। বিভাগীয় উপপরিচালক, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনি স্থানীয় ফুলচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে মার্কেট চালুর জন্য বেশ কয়েকটি প্রতিবন্ধকতা চিহ্নিত করেন। এর মধ্যে ছিল, স্থান সংকট, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকা, ড্রেনেজ সিস্টেম না থাকা, বিদ্যুত সংযোগ না থাকা ইত্যাদি।

কিশোর কুমার সাহা আরও জানান, সমস্যা চিহ্নিত হওয়ার পর ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা নিয়ে সব সমস্যার সমাধান করা হয়েছে। ফুল বিপণন কেন্দ্রের সামনে দুই বিঘা জমি ইজারা নিয়েছে ফুলচাষি ও ব্যবসায়ী সমিতি। রাস্তা, ড্রেন, বিদ্যুৎ সমস্যার সমাধান করে দিয়েছে উপজেলা প্রশাসন। সবমিলিয়ে ফুল বিপণন কেন্দ্রে সম্পূর্ণ প্রস্তুত করার পর ব্যবসায়ীদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু জাফর জানান, মহাসড়কের পাশ থেকে বাজারটি সরিয়ে নিয়ে যাওয়ায় চাষী ও ব্যবসায়ীরা এখন নিরাপদে বেচাকেনা করতে পারবেন। এ ছাড়া এখন ফুল বিপণন কেন্দ্রে বেচাকেনা করতে তেমন কোনো সমস্যা নেই। চাষি ও ব্যবসায়ীরা এখানে মানিয়ে নিতে পারলে তা সবার জন্যই ভালো হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, গদখালী ফুল বাজারটি মহাসড়কের পাশ থেকে সরিয়ে ফুল বিপণন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে তারা বিপণন কেন্দ্রের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছেন। ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতিকে সঙ্গে নিয়ে চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাজারটি সরানো হয়েছে। এতে দেশের সর্ববৃহৎ এই ফুলের বাজারটি যেমন নিরাপদ হয়ে উঠবে, তেমনি ধীরে ধীরে এর বিস্তৃতিও ঘটবে। তবে এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা