ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ফটিকছড়িতে ঘরের ভেতর থেকে মা ও শিশু কন্যার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরের ভেতর থেকে মা ও দেড় বছরের শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর)
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
ফটিকছড়িতে ঘরের ভেতর থেকে মা ও শিশু কন্যার মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরের ভেতর থেকে মা ও দেড় বছরের শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত আফরোজা আক্তার অ্যানি (২৫) কামাল ভবনের মালিক কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বিপুলের স্ত্রী। আকিয়া আয়েশা তাদের একমাত্র সন্তান ছিল।

পুলিশ ও পরিবার জানায়, কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন আফরোজা আফরিন। সকালে তার শিশুকন্যা আতকিয়া আয়েশাকে গোসল করানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে স্বজনরা পুলিশে খবর দিলে দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ পাওয়া যায়।

পুলিশের ধারণা, প্রথমে সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর আত্মহননের পথ বেছে নেন আফরিন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ