ঢাকা | |
সংবাদ শিরোনাম :

নির্বাচনে উপদেষ্টারা যাতে প্রার্থী হতে না পারে সে বিষয়ে উদ্যোগ নিতে ইসির প্রতি আহ্বান নুরের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যাতে আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে উদ্যোগ নিতে কমিশনকে বলা হয়েছে বলে
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:৪ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, সকাল ৯:৪ সময়
নির্বাচনে উপদেষ্টারা যাতে প্রার্থী হতে না পারে সে বিষয়ে উদ্যোগ নিতে ইসির প্রতি আহ্বান নুরের ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যাতে আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে উদ্যোগ নিতে কমিশনকে বলা হয়েছে বলে জানান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

নুর বলেন, উপদেষ্টা পরিষদের কেউ যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এখনকার বাস্তবতায় এত অল্প সময়ের মধ্যে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, এ মুহূর্তে জুলাই সনদ নিয়ে বিভাজন তৈরি হলে নির্বাচন বাঁধাগ্রস্ত হতে পারে। নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের ফয়সালা হবে। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বির্তকিত করা কোন দলের উচিত হবে না বলেও মন্তব্য করেন নুর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ