ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জে ১ মণ গাঁজা-ট্রাকসহ ২ মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
নারায়ণগঞ্জে ১ মণ গাঁজা-ট্রাকসহ ২ মাদক কারবারি আটক ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে গাজীপুরের পূবাইলে মীরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি দল।

র‍্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হলেন মো. কুদ্দুস (৩৯) এবং মো. জুম্মান মিয়া (২৭)।

তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রাজাবাড়ীকান্দি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‍্যাবকে জানান, দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিক্রি করতেন তারা।

র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকযোগে নরসিংদীর পাঁচদোনা হয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল মাদকবাহী গাড়িটি। গোপন তথ্যের ভিত্তিতে মীরেরবাজার এলাকায় র‍্যাবের একটি দল ট্রাকটি থামিয়ে দুই কারবারিকে হাতেনাতে আটক করে।

ট্রাকের ভেতর থেকে দুই বস্তা ভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব-১১ এর কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান।

সমাজ থেকে মাদক নির্মূলে র‍্যাবের এই অভিযান আরো জোরদার করা হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ