ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত কাজেই নির্বাচনের আগে
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪৩ সময়
নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের ছবি : সংগৃহীত

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত কাজেই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তা সমাধান করতে হবে। জাতীয় নির্বাচন কোনও কারণে না-ও হতে পারে। কিন্তু জুলাই সনদ গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে।

আজ বুধবার (২৯ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ, সরকারের অবস্থান ও জামায়াতের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনার কথা জানান দলটির এ নেতা।

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার তার সবই জামায়াতের রয়েছে বলেও প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা