ঢাকা | |
সংবাদ শিরোনাম :
খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী

জ্বলানি খাতে বাংলাদেশকে সহায়তায় আলোচনা চলছে: জার্মান উপমন্ত্রী

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেই ঢাকার যানজটের মুখোমুখি হলেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইওহান সাটফ। যমুনা টলিভিশনকে দেয়া
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৬ সময়
জ্বলানি খাতে বাংলাদেশকে সহায়তায় আলোচনা চলছে: জার্মান উপমন্ত্রী ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেই ঢাকার যানজটের মুখোমুখি হলেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইওহান সাটফ। যমুনা টলিভিশনকে দেয়া সাক্ষাৎকারের শুরুতেই বলছিলেন, ভীষণ ব্যস্ত শহর! অবিশ্বাস্য যানজট। তবুও আশ্চর্যের বিষয়, সবকিছুই চলছে!

তবে ট্রাফিকের আলোচনা ছাপিয়ে এই দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা চান এই জার্মান সংসদ সদস্য। জানান, পরিবার ও দেশকে ভালো রাখতেই রাজনীতিতে তিনি। বাংলাদেশেও দেখতে চান নিরাপদ রাজনীতি।

ইওহান সাটফ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি। আমি রাজনীতিতে এসেছি আমার পাঁচ সন্তানের ভবিষ্যতের জন্য। বাংলাদেশের প্রতিটি মা-বাবার স্বপ্নও তো তাই— সন্তানের ভালো ভবিষ্যৎ গড়া।

জ্বালানি খাতে বাংলাদেশে সহায়তা বাড়ানোর প্রসঙ্গে তিনি জানালেন, 'স্মার্ট গ্রিড' প্রকল্প নিয়ে আলোচনা চলছে। যা বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে বড় পরিসরে জাতীয় গ্রিডে যুক্ত করা সহজ হবে।

ইওহান সাটফ এ নিয়ে আরও বলছিলেন, জ্বলানি খাতে দক্ষতা বৃদ্ধি ও সৌর ছাদ প্রকল্পের মতো উদ্যোগে সহায়তা করছে জার্মানি। আমি নিজে জ্বালানি বিষয়ক মুখপাত্র হিসেবে কাজ করেছি, তাই এ বিষয়টা আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে থাকবে দেশটি। এ নিয়ে জার্মান উপমন্ত্রীর বক্তব্য, জার্মানি শুধু উন্নয়ন নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও বাংলাদেশের শক্তিশালী অংশীদার। আমরা ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে আছি এবং এই রূপান্তর যেন মসৃণভাবে হয়, সে দিকেই কাজ করবো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা