ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

হাত জোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান

নিজের ভুলের জন্য সাধারণ মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৯ সময়
হাত জোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান ছবি : সংগৃহীত
নিজের ভুলের জন্য সাধারণ মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

শামীম ওসমান বলেন, মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। আমি রাজনীতি করি অনেক সময় অনেক কথা বলতেই হয়। আমার অপজিশনে যারা আছেন তারা হয়তো কষ্ট পান। আমি তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি হাত জোড় করে। ভুলত্রুটি হতেই পারে, হয়তো হয়েছেও। তাই সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। ফিরে আসব কিনা আমি জানি না। আপনারা দোয়া করবেন। এই কবরস্থানে আমার বাবা-মাসহ পরিবারের অনেকেই শুয়ে আছেন। আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া কবর।

মৃত্যুর কথা স্মরণ করে শামীম ওসমান বলেন, আজকে আমাদের ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। সে বয়সে আমার অনেক ছোট। তাই আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, মানুষের জীবন অনেক ছোট। এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি। যা আমাদের উচিত না।

ওমরাহ যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমি আগামীকাল রোববার (২৪ সেপ্টেম্বর) সপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সেখানে যেয়ে আমি নিজের জন্য যেভাবে দোয়া করব, আমি চাই আমার এলাকার ও দেশেরসহ সমগ্র মুসলিম উম্মাহের জন্য দোয়া করতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন। এই জন্য সবাই দোয়া করবেন।

ওমরা থেকে ফিরে মাদক নির্মূলে কাজ করব জানিয়ে শামীম ওসমান বলেন, আমি যখন প্রথম হজে যাই তখন আল্লাহর কাছে চেয়েছিলাম, যেন নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ যৌনপল্লী পুনর্বাসনের মাধ্যমে উঠায় দিতে পারি। আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার উছিলায়। আমি এবার আল্লাহর কাছে চাইব, যেভাবে মাদক চারদিকে ছড়িয়ে পড়ছে, তা নির্মূলে যেন কাজ করতে পারি।

পুলিশের একার পক্ষে এটা দূর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমাজের সব ভালো মানুষদের নিয়ে যেন আমি কাজ করতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন। যেন মানুষের জন্য শান্তি এনে দিতে পারি। হজে গিয়ে আমি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি এই দোয়া চাই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা