ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

রাজবাড়ীতে ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলারদের বিরুদ্ধে। এক্ষেত্রে ক্রেতাদেরকেও
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
রাজবাড়ীতে ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ ছবি : সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলারদের বিরুদ্ধে। এক্ষেত্রে ক্রেতাদেরকেও দেয়া হয় না কোনও ভাউচার।

কৃষকদের অভিযোগ, সরকারিভাবে সারের দাম নির্ধারিত থাকলেও ডিলাররা তা মানছেন না। বস্তা ও কেজিতে অনেক বেশি দাম নিচ্ছেন তারা। সরকারি মূল্যে সার চাইলে ডিলাররা বলে 'সার নেই' অথচ বেশি দাম দিলে ঠিকই পাওয়া যায় সার। 

তারা বলছেন, ঠিকমত সার দিতে না পারায় যেমন ফসলের ক্ষতি হচ্ছে তেম‌নি বেশি দামে কেনায় আবাদে বেড়ে যাচ্ছে খরচ। কৃষক বাঁচাতে এই সি‌ন্ডিকে‌টের বির‌দ্ধে সরক‌রের এখনই ব্যবস্থা নেয়া উচিত বলেও দাবি তাদের। এছাড়া আব‌দে খরচ বা‌ড়লে ফসল বিক্রির সময় দাম পান না বলেও অভিযোগ রয়েছে।

এদিকে চা‌হিদার তুলনায় বরাদ্দকৃত সারের জোগান কম বলে দাবি ব্যবসায়ীদের। যার কার‌ণে তারা বাইরে থেকে বে‌শি দামে কিনে বে‌শি দামে বিক্রি করছেন ‌বলেও জানান। তবে প্রায় প্রতি‌টি ‌ডিলারের গোডাউনে সারের বস্তার স্তুপ দেখা‌ গেছে।

প্রসঙ্গত রাজবাড়ীর কালুখালী কৃ‌ষি নির্ভর এক‌টি উপজেলা। ৭ ইউনিয়ন নিয়ে গ‌ঠিত এ উপজেলার প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ মানুষ কৃ‌ষির ওপর নির্ভরশীল এবং জেলার ম‌ধ্যে কালুখালীর কৃ‌ষির গুরুত্ব অনেক বে‌শি। 

খোঁজ নিয়ে জানা‌ গেছে, সরকারিভাবে টিএস‌পি ২৭ টাকা কে‌জি দরে ১৩৫০ টাকা বস্তা, এমও‌পি ২০ টাকা দ‌রে ১০০০ টাকা বস্তা, ইউরিয়া ২৭ টাকা দ‌রে ১৩৫০ টাকা বস্তা ও ডিএপি ২১ টাকা দ‌রে ১০৫০ টাকা বস্তা বিক্রির কথা থাকলেও বস্তা প্রতি ২ থে‌কে ৫০০ টাকা অ‌তি‌রিক্ত নেয়া হচ্ছে এবং খুচরা পর্যায়ে নেয়া হচ্ছে বেশি দাম।

কালুখালী কৃ‌ষি অ‌ফি‌সের তথ‌্য অনুযায়ী, কালুখালী‌তে সরকারিভাবে অনুমো‌দিত মোট ৩১ জন সারের ডিলার রয়েছে। এরমধ্যে বিসিআইসি ডিলার ৭ জন, বিএডি‌সি ডিলার ৮ জন এবং খুচরা ডিলার রয়েছে ১৬ জন। মূলত এই ডিলা‌দের মাধ্যমেই সরকার নির্ধা‌রিত মূ‌ল্যে কৃষক পর্যা‌য়ে সার পৌঁছানোর কথা।

কৃষকরা জানান, আগে সারের দাম কম ছিল এখন বস্তা প্রতি টিএসপিতে ৪০০, ইউরিয়াতে ৩০০,পটাশে প্রায় ২০০ টাকা বাড়ছে। তারা বলেন, বাজারে সারের দাম বাড়ে কিন্তু ফসলের কোনও দাম পাওয়া যায় না।

এদিকে সারের ডিলাররা বলেন, বেশি দামে আমরা সার বিক্রি করি না। তবে বেশি দামে কিনে আনলে মাঝে মাঝে বিক্রি করা লাগে। আবার কেউ কেউ বলছেন, আমরা সরকার থেকে কৃষকদের জন্য যতটুকু বরাদ্দ পাই অতটুকু সরকারি দামেই বিক্রি করি।

উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার বলেন, বাইরে থে‌কে সার কিনে ডিলারদের বে‌শি দা‌মে বিক্রির সুযোগ নাই । তাছাড়া বে‌শি দা‌মে সার কেনা-বেচার সা‌থে জ‌রিত দুই ডিলারই সমান অপরাধী। প্রমান পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন এই উপজেলা কৃষি অফিসার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা