ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ নেতা অস্ত্রসহ আটক

জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রকাশ্যে গুলি চালানো এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায়
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ নেতা অস্ত্রসহ আটক ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রকাশ্যে গুলি চালানো এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোস্তফা কামাল টিপু। তিনি নগরীর ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আটকের সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট-বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম এবং বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও পাওয়া গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট জুলাই আন্দোলনকালীন নগরীর সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মো. হাসান নামের দুই আন্দোলনকারী। ওই সময় প্রকাশ্যে গুলিবর্ষণ করেন মোস্তফা কামাল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা