ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনই গণভোট

গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:১৯ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, বিকাল ৫:১৯ সময়
বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনই গণভোট ছবি : সংগৃহীত

গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ তথ্য জানান তিনি। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আমীর খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আলোচনারও সুযোগ নেই। একই দিনে ভোট হবে।

 এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানুষের যে চাওয়া–তত্ত্বাবধায়ক সরকারের–সেই ব্যবস্থায়ও নির্বাচন সম্ভব হয় কি না, সে বিষয়েও কথা হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘এটা খুব পরিষ্কার যে, তিনি খুব কম সময়ের মধ্যেই দেশে আসবেন।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ