ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি জামায়াতের টালবাহানা

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি উঠানোকে জামায়াতের টালবাহানা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৬ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৬ সময়
নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি জামায়াতের টালবাহানা ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি উঠানোকে জামায়াতের টালবাহানা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো। রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো। সাহস থাকলে নির্বাচনে আসুন।

তিনি আরও বলেন, ইসলাম ধর্মকে বিকৃত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না। নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনও নেতাকর্মী সফল হতে দেবে না।

সরকারকে ডানে-বামে না গিয়ে ঘোষিত সময়ে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ