ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

ছাত্র উপদেষ্টারা কিছু বিষয় না জেনে বলেন, কিছু বিষয় বেশি বুঝে বলেন : ডা. সায়ন্থ

চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, ‘ছাত্র উপদেষ্টারা কিছু বিষয় না জেনে বলেন, কিছু বিষয়
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৫ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৫ সময়
ছাত্র উপদেষ্টারা কিছু বিষয় না জেনে বলেন, কিছু বিষয় বেশি বুঝে বলেন : ডা. সায়ন্থ ছবি : সংগৃহীত

চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, ‘ছাত্র উপদেষ্টারা কিছু বিষয় না জেনে বলেন, কিছু বিষয় বেশি বুঝে বলেন। আসিফ মাহমুদ কিছুদিন আগেই বললেন, ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল হয়েছে। পরে পররাষ্ট্র উপদেষ্টা বললেন, এটা ভুল তথ্য দিয়েছেন তিনি। তার থেকে এটা আমরা প্রত্যাশা করি না, তিনি এরকম একটি কথা বলবেন।

বেসিক্যালি একটি চুক্তি বাতিল হয়েছে, আর বাকি কিছু নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ এইরকম স্টেটমেন্ট তিনি মিডিয়ার সামনে বা ফেসবুক স্ট্যাটাস দিয়ে করে ফেলেন। ফলে প্রকৃত যে তথ্য সেখান থেকে ডেভিয়েশন হয়ে যায়।’

সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘এনসিপির সঙ্গে দুইজন উপদেষ্টার সম্পর্ক নিবিড় কেন হবে? একসঙ্গে মুভমেন্ট ছিল সেটা একটা এবং এরা তাদের প্রতিনিধি হিসেবে ওখানে আছে। তাদের কার্যক্রমও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কিভাবে যেন মিলে যায়। দুটো টিভি লাইসেন্স দেওয়া হয়েছে। এই টিভি লাইসেন্স জামায়াত পায়নি, বিএনপির কারো নামে লাইসেন্স হয়নি, নির্দলীয় কোনো ব্যবসায়ীর নামে হয়নি।

যে প্রক্রিয়ায় দেওয়া হয়েছে এটা শেখ হাসিনার ফ্যাসিবাদকালে যেভাবে দেওয়া হতো সেভাবেই দেওয়া হয়েছে।’ 

সাখাওয়াত আরো বলেন, ‘এখন সেটাকে জাস্টিফাই করার জন্য বলছে ফ্যাসিবাদ গোষ্ঠীর হাতে যেরকম সংবাদমাধ্যমগুলো আছে তার বিপরীত ন্যারেটিভ তৈরি করতে হলে এরকম টিভি আমাদের দিতে হবে। তাহলে সেটা কাকে দিচ্ছেন? একটা পক্ষের দিকে টান আছে বলে দিচ্ছেন। এইখানে হচ্ছে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট।’ 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা