ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

১২ দিন পর মেয়ের মরদেহ খুঁজে বের করেন নিহতেরই বাবা অনলাইন ডেস্ক প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ১২ দিন পর গতকাল রোববার আরও একটি মরদেহ উদ্ধার করা
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
১২ দিন পর মেয়ের মরদেহ খুঁজে বের করেন নিহতেরই বাবা অনলাইন ডেস্ক প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ১২ দিন পর গতকাল রোববার আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বা উদ্ধারকর্মীরা উদ্ধার করতে না পারলেও ঠিকই নিজের মেয়ের মরদেহ খুঁজে বের করেছেন নিহতেরই বাবা সুলতান। ওই নারীর নাম মারজিয়া সুলতানা (১৪)।

অগ্নিকাণ্ডের ধ্বংসস্তুপ থেকে হারানো স্বজনদের দেহাবশেষ সবাই খুঁজে পেলেও মেয়েকে পাচ্ছিলেন না সুলতান। এমনকি উদ্ধার ১৬ মরদেহ থেকে জামাইয়ের মরদেহ বুঝে পেলেও তখনও মিলছিল না তার মেয়ের। উদ্ধার অভিযান সমাপ্ত করে চলে যায় ফায়ার সার্ভিস। এভাবে কেটে যায় ১২টি দিন। কিন্তু কিছুতেই বাবার মনকে বুঝ দিতে পারছিলেন না। সেজন্য বারবার ছুটে যান ঘটনাস্থলে মেয়ের খোঁজে, ঢুকতে চান ভবনের ভেতরে। প্রতিবারই ঝুঁকির কথা বলে ফিরিয়ে দেয় পুলিশ। শেষমেশ মানবিক বিবেচনায় রোববার অনুমতি মেলে ওই ভবনে ঢোকার। তার সঙ্গে ছিলেন মামা ও ভাই। হঠাৎ ভবনের তৃতীয় তলায় কাপড়ের অংশ দেখে হতবিহ্বল হয়ে পড়েন। কেননা এই কাপড় তাদের খুব পরিচিত। শনাক্ত করতে পারেন মারজিয়াকে।

নিহতের স্বজনরা জানান, অনুমতি নিয়েই তারা ৭ জন সেখানে প্রবেশ করেন। ওই অফিসের ভেতর টেবিলের নিচে একটা গেঞ্জির ভেতর মরদেহের দেহাবশেষ খুঁজে পাওয়ার কথা জানান তারা। তাদের দাবি, আগুনে পুড়ে মারা যায়নি।

গতকাল রোববার রাতেই মারজিয়ার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সোমবার ফের মেয়ের মরদেহের জন্য মর্গের বারান্দায় ছুটতে দেখা যায় বাবা সুলতানকে। এখনও শেষ হয়নি তার অপেক্ষা। পুলিশ বলছে, ডিএনএ শনাক্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দিতে সময় লাগবে আরও কিছুদিন।

এ বিষয়ে সিআইডি পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, নিহতের বাবার ডিএনএ সংগ্রহ করা হয়েছে। বাবা-মেয়ের ডিএনএ মিলে গেলে মরদেহ হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ