ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

গণ অধিকার পরিষদের ৬৩ সদস্যের কমিটির ৪৯ জনের পদত্যাগ

গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সদ্য ঘোষিত ৬৩
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময়
গণ অধিকার পরিষদের ৬৩ সদস্যের কমিটির ৪৯ জনের পদত্যাগ ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সদ্য ঘোষিত ৬৩ সদস্য কমিটি থেকে ৪৯ জনের পদত্যাগের তথ্য জানিয়েছেন জেলা কমিটির সভাপতি মো. আল-আমীন সরদার।

গতকাল রবিবার আল আমীন সরদারসহ সদ্য গঠিত ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দেন। বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা দেন।

২৪ অক্টোবর ৬৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণ অধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি মো. আল আমিন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে এম নাজমুল ইসলামসহ মোট ৬৩ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ৪৯ জন সদস্য আজ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এদিকে নিজের পদত্যাগপত্রে আল আমিন বলেছেন, অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাতে চাই যে, বর্তমান গঠিত কমিটির কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সাংগঠনিক শৃঙ্খলার অভাবের কারণে আমি এই কমিটির প্রতি আর কোনো আস্থা রাখতে পারছি না।

সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও ত্যাগ অটুট থাকলেও, এমন একটি পরিবেশে দায়িত্ব পালন করা সম্ভব নয় যেখানে যোগ্যতা, পরিশ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হয় না। অতএব, ব্যক্তিগত সম্মান ও নীতিগত অবস্থান থেকে আমি উক্ত কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা