ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আগের নিয়মেই বেনাপোল দিয়ে আমদানি-রফতানি শুরু

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে, আগের নিয়মেই বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মধ্যরাতেও পণ্যবাহী ট্র্যাক প্রবেশ করেছে।এর
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ১:৩ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ১:৩ সময়
আগের নিয়মেই বেনাপোল দিয়ে আমদানি-রফতানি শুরু ছবি : সংগৃহীত

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে, আগের নিয়মেই বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মধ্যরাতেও পণ্যবাহী ট্র্যাক প্রবেশ করেছে।

এর আগে, বেনাপোল কাস্টম হাউজ গতকাল সন্ধ্যা ছয়টার পর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছিল। এতে সীমান্তজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট সৃষ্টি হয়। বিপাকে পড়েন, ব্যবসায়ীরা।

২০১৭ সালের ১ আগস্ট দুই দেশের সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট ২৪ ঘণ্টাই চালু রাখার ঘোষণা দেয়া হয়। গত বছর রাজস্ব বোর্ড দেশের সব কাস্টমস হাউস ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়। কিন্তু তা লঙ্ঘন করে আমদানি-রফতানি কার্যক্রমে সময় সীমিত করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন ব্যবসায়ীরা।

গতরাতে, এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, আগের নিয়মেই বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম চলবে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ কোটি টাকার আমদানি-রপ্তানি হয় এ বন্দর দিয়ে। সময়সীমা কমে যাওয়ায় বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছিল। রাতে আন্ত:বাণিজ্য কার্যক্রমে গতি ফিরেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ