ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা ‘মাদার অব অল বম্বস’ কতটা বিধ্বংসী? মাত্রাতিরিক্ত ভর্তি-টিউশন ফি, তবু টানা চার বছর বেড়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হেমন্ত এলো ধূসর বিবর্ণে, হিমেল হাওয়ায়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনে চলমান ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা রোধে র‍্যাব-১১ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:২১ সময়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনে চলমান ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা রোধে র‍্যাব-১১ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে র‍্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

র‍্যাবের হাতে ধরা পড়া ব্যক্তিরা হলো—চক্রের মূলহোতা সাইদুল বেপারী (২৭), সৈকত হোসেন (২৮) এবং হৃদয় (২০)।

র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ মানুষ, সিএনজি ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছিল।

র‍্যাব আরো জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে খবর প্রকাশের পর র‍্যাব-১১ একটি বিশেষ গোয়েন্দা দল তদন্ত শুরু করে। তদন্তে চক্রটির গতিবিধি নিশ্চিত হয়ে একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। র‍্যাবের তথ্য অনুযায়ী, সাইদুল বেপারীর নেতৃত্বাধীন এই চক্রের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) শাহিনুর আলম কালের কণ্ঠকে জানান, র‍্যাব আসামিদেরকে থানায় বুঝিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা