ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে রাজনৈতিক প্রচারণা; প্রবাসীদের ক্ষোভ

পর্তগালের মন্তিজোর একটি বাসস্টপের পাশের একটি বিলবোর্ডের ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেখানে পর্তুগালের ডানপন্থী নেতা
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে রাজনৈতিক প্রচারণা; প্রবাসীদের ক্ষোভ ছবি : সংগৃহীত

পর্তগালের মন্তিজোর একটি বাসস্টপের পাশের একটি বিলবোর্ডের ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেখানে পর্তুগালের ডানপন্থী নেতা আন্দ্রে ভেনচুরার ছবি দেখা যাচ্ছে। পাশে লেখা রয়েছে 'ইস্তো নাও ও বাংলাদেশ', বাংলায় যার অর্থ করলে দাঁড়ায়— 'এটা বাংলাদেশ নয়'।

আন্দ্রে ভেনচুরা হলেন পর্তুগালের প্রধান বিরোধী দল 'শেগা'র একজন রক্ষণশীল নেতা। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে তার দল অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে জয়ী হতে চায় বলে খবর। 

আন্দ্রে ভেনচুরার নির্বাচনের অন্যতম প্রধান ইশতেহার হলো 'ইস্তো নাও ও বাংলাদেশ' বা 'দিস ইজ নট বাংলাদেশ'। বাংলাদেশকে কটাক্ষ করে তার দল প্রচারণাও চালাচ্ছে বেশ কিছু দিন ধরে।

বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

একজন বাংলাদেশি এ নিয়ে বলেছেন, আন্দ্রে ভেনচুরা একজন বর্ণবাদী নেতা। আর পর্তুগিজরা ভাববাচ্যের চেয়ে সরাসরি কথা বেশি বোঝে। এ কারণেই হয়তো তিনি বিলবোর্ডটি করেছেন। তবে এ নিয়ে প্রচণ্ড প্রতিবাদ হয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। আমরা যত দূর জেনেছি, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারও অবগত। এ বিষয়টির সুন্দর সমাধান হোক, এটাই প্রত্যাশা।      

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম

দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম