ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের ছবি : সংগৃহীত

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে 'বিতর্কিত' বিজ্ঞাপন প্রচারের জেরে এই ঘোষণা দেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেয়া হয়নি। 

তিনি আরও লেখেন, রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে। এই আচরণের জন্য কানাডার ওপর আরও ১০ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে।

প্রসঙ্গত, এরইমধ্যে কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কিছু পণ্য রফতানিতে ট্যারিফের পরিমাণ আরও বেশি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ