ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

লিগে খেলবে তামিমের ক্লাব

ঢাকা লিগের মৌসুম শুরু হয় তৃতীয় বিভাগ দিয়ে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) গত আট বছরের রেকর্ডে
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২৭ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২৭ সময়
লিগে খেলবে তামিমের ক্লাব ছবি : সংগৃহীত

ঢাকা লিগের মৌসুম শুরু হয় তৃতীয় বিভাগ দিয়ে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) গত আট বছরের রেকর্ডে অন্তত তা-ই আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ সে নিয়মে পরিবর্তন আনছে। প্রথম বিভাগ দিয়ে নভেম্বরে লিগ মৌসুম শুরু করতে চায় তারা। গতকাল বুধবার প্রথম বিভাগের ১৬টি ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে লিগ আয়োজনের সভা করে সিসিডিএম। যেখানে উপস্থিত থেকে মুখ্য ভূমিকা পালন করেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। যদিও মিটিং শেষে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ ছিলেন না।


সিসিডিএমের সভায় লিগে খেলার ব্যাপারে সম্মতি দিয়েছে তামিম ইকবালের ক্লাব ওল্ড ডিওএইচএস, ফাহামি সিনহার সূর্যতরুণ ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই তিন ক্লাবের দলছুট হওয়া নিয়ে ক্ষিপ্ত বিদ্রোহী ক্লাব কর্মকর্তারা। কারণ হিসেবে একজন ক্লাব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তামিম ইকবালের কারণে আমরা নির্বাচন থেকে সরে গেলাম। ফাহিম সিনহা উপদেষ্টার সঙ্গে নিয়মিত মিটিং করেছেন। অথচ এ দুজনের ক্লাবই লিগে খেলার সম্মতি জ্ঞাপন করেছে। ঠিক করছে না তারা।’ 


ক্রিকেটার এবং ক্রিকেটের স্বার্থে লিগ খেলার পক্ষে তামিম ইকবাল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে ক্লাব সংগঠকদের সভায় লিগ খেলার পক্ষে ছিলেন তামিম। তিনি সংগঠকদের বোঝাতেও চেষ্টা করেন। কারণ হিসেবে গতকাল তামিম বলেন, ‘আমরা বর্তমান পরিচালনা পর্ষদকে মানি না, সেটি ঠিক আছে। তাই বলে লিগ বয়কট করে খেলোয়াড়দের ক্ষতি করে প্রতিবাদ জানানোর পক্ষে না। আমি জানি, ক্লাবের সঙ্গে গুরুতর অন্যায় করা হয়েছে। এরপরও বলব, ক্রিকেটার এবং ক্রিকেটের স্বার্থে লিগে খেলবে ক্লাবগুলো।’


সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন বলেন, ‘আমরা এ বছর প্রথম বিভাগ দিয়ে লিগ শুরু করব। সব ক্লাবই ছিল। কোনো ক্লাব থেকে এ রকম কোনো কথা আসেনি যে আমরা লিগ খেলব না। সবাই বলেছে, আমরা লিগে খেলব। তারা সময় নিয়ে একটু আপত্তি করেছে। ভালো সংবাদ হলো, তারা এবার খেলবে। আমরা শিগগিরই দলবদলের তারিখ ও লিগের সময়সূচি ঘোষণা করে দেব।’ 


যদিও খোঁজ নিয়ে জানা গেছে, ছয় থেকে সাতটি ক্লাব ২০২৫ সালে লিগে খেলার ব্যাপারে আপত্তি তুলেছে। আম্বার স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি জিয়াউর রহমান তপু সমকালকে বলেন, ‘সভায় তিনটি বিষয়ে জানতে চাওয়া হয়েছিল– সিসিডিএমের মিটিং না করে কেন ক্লাবের সঙ্গে বসেছে, একই বছর দুটি প্রথম বিভাগ লিগ খেলার উদ্দেশ্য এবং প্রথম বিভাগ দিয়ে কেন লিগ মৌসুম শুরু হচ্ছে? ফারুক ভাই উত্তর দিয়েছেন, উনারা এভাবেই লিগ আয়োজন করবেন এবার। এর মানে হলো, বিচার মানি, তালগাছ আমার। সংবাদ সম্মেলনে উনারা বললেন, সব ক্লাব লিগে খেলতে রাজি। সত্যিটা হলো, সাত থেকে আটটি ক্লাব বিরোধিতা করেছে।’ 


প্রথম বিভাগ দিয়ে লিগ শুরু করার কারণ হিসেবে সিসিডিএম চেয়ারম্যানের যুক্তি হলো, ‘আমি অনেক বছর ধরে ভাবছি, ওপর থেকে লিগ শুরু করার কথা। কারণ, যে ছেলেটি প্রথম বিভাগে সুযোগ পাবে না, সে দ্বিতীয় বিভাগ খেলতে পারবে। দ্বিতীয় বিভাগে যে দল পাবে না, সে তৃতীয় বিভাগে খেলবে। প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করতে পারলে ভালো হতো। জাতীয় দল ও বিপিএলের কারণে সেটি সম্ভব হচ্ছে না।’ 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু