ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

থাইল্যান্ডে দুর্ঘটনা, আহত বাকৃবি শিক্ষার্থী সাঈদের মৃত্যু

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ তার নিজ বাড়িতে
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
থাইল্যান্ডে দুর্ঘটনা, আহত বাকৃবি শিক্ষার্থী সাঈদের মৃত্যু ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর কথা জানায় পরিবার। মৃত্যুর বিষয়টি সকালে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন।  জানা যায়, ইন্টার্নশিপ প্রগ্রামের অংশ হিসেবে তিনি গত ৫ আগস্ট থেকে থাইল্যান্ডে অবস্থান করছিলেন।

গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ করার সময় তিনি এবং তার দুই বন্ধু আপন ও রাব্বি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন সাঈদ। তার অবস্থা গুরুতর ছিল না। তিনি দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নিজের বাড়িতে থেকে বাহ্যিক ইনজুরির চিকিৎসা নিচ্ছিলেন।

অন্যদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছেন এবং আপন গুরুতর অসুস্থ অবস্থায় এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ‘থাইল্যান্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় সাঈদ খুব বেশি আহত ছিলেন না। তার দেহের সব শারীরিক টেস্টের ফলাফল নরমাল ছিল। কিন্তু আজকে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যুর খবর জানানো হয়।

আমরা ধারণা করছি, স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন।’

সাঈদের জানাজা তার নিজ বাড়ি বাকৃবি ফিশারিজ মোড় সংলগ্ন ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে আজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ