ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍নতুন সিদ্ধান্ত বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার বর্ষার শুরুতেই নদীভাঙন, হুমকিতে শতবর্ষী বাজার হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল, নড়েচড়ে বসল প্রশাসন বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যত দুর্ঘটনা ও শিক্ষা শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট একরাতের বৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে বোরো ধান, হতবাক কেন্দুয়ার কৃষক লন্ডনে ২ ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত গাড়িতে না নেওয়ায় চালককে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি

কারা ব্যবহার করতে পারবেন ওপেনএআই-এর ব্রাউজার ‘চ্যাটজিপিটি এটলাস’

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েব ব্রাউজার এনেছে চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআই। নতুন এই ব্রাউজারটির নাম হতে চলেছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
কারা ব্যবহার করতে পারবেন ওপেনএআই-এর ব্রাউজার ‘চ্যাটজিপিটি এটলাস’ ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েব ব্রাউজার এনেছে চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআই। নতুন এই ব্রাউজারটির নাম হতে চলেছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’। ওপেনএআই-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ তথ্যটি জানানো হয়েছে।

তবে এখনই এই অ্যাপটি সবাই ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে শুধু ম্যাক ব্যবহারকারীরা এই ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন। সবচেয়ে ভালো খবর হলো, এটি সম্পূর্ণ ফ্রি। তবে একটি শর্ত জুড়ে দিয়েছে তারা। এর ‘এজেন্ট মুড’ ফিচারটি শুধু এন্টারপ্রাইজ, প্লাস ও প্রো সাবস্ক্রিপশনধারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ওপেনএআই জানিয়েছে, খুব শিগগিরই এটি অ্যানড্রয়েড, আইওএস ও উইন্ডোজ প্ল্যাটফরমেও চালু করা হবে।

নতুন ব্রাউজারের সেরা ফিচারগুলো 

এআই-চালিত সার্চ

এটলাস-এ সার্চ করার সময় আপনার হয়ে সব কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি বিং বা গুগল সার্চ ব্যবহার করে না; বরং চ্যাটজিপিটি নিজেই সার্চ প্রসেস পরিচালনা করে। সার্চের ফলাফলে ভিডিও, নিউজ, ছবি, গল্প, ও সাধারণ সার্চের জন্য আলাদা ট্যাব থাকবে।

নতুন পার্টনার চ্যাটজিপিটি নিজেই

ব্রাউজিংয়ের সময় চ্যাটজিপিটিই হবে আপনার সহচর। চাইলে সরাসরি ‘আস্ক চ্যাটজিপিটি’ অপশনে ক্লিক করে সাহায্য নিতে পারবেন। এটি দিয়ে কোড লেখা, ফরম অটোফিল করা, কিংবা নানা কাজ করা সম্ভব।

এজেন্ট মুড

এটলাস-এর সবচেয়ে চমকপ্রদ ফিচার এটি। আপনি চাইলেই এটি আপনার হয়ে কাজ সম্পন্ন করবে—যেমন, বাজারের তালিকা তৈরি করা, রেস্টুরেন্টে টেবিল বুক করা বা অনলাইনে কেনাকাটা করা—সবই এই মুডের মাধ্যমে সম্ভব।

ব্যক্তিগত ব্রাউজিং ও ইনলাইন এডিটিং

এটলাস আপনার ব্রাউজিং হেভিট মনে রাখে এবং তার ভিত্তিতে আপনাকে একটি পার্সোনালাইজড অভিজ্ঞতা দেয়। উদাহরণস্বরূপ, আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন, ‘গত সপ্তাহে আমি যে চাকরির বিজ্ঞাপনগুলো দেখছিলাম সেগুলো খুঁজে দাও এবং ইন্ডাস্ট্রির ট্রেন্ডগুলো সারসংক্ষেপ করো, যাতে আমি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে পারি।’

এ ছাড়া কোনো ই-মেইল বা লেখার অংশ সম্পাদনা করতে চাইলে শুধু অংশটি সিলেক্ট করে চ্যাটজিপিটি আইকনে ক্লিক করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে সেটি পরিমার্জন করে দেবে। এর জন্য কপি-পেস্ট করার দরকার নেই।

কিভাবে চ্যাটজিপিটি এটলাস ডাউনলোড ও ব্যবহার করবেন

চ্যাটজিপিটির অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে এটলাস পেজে গিয়ে অ্যাপটি ম্যাক ডিভাইসে ডাউনলোড করুন। আপনার চ্যাটজিপিটি অ্যাকাউন্টে লগইন করুন। ইচ্ছে করলে ফায়ারফক্স, ক্রোম বা সাফারি থেকে প্রয়োজনীয় ডেটা ইম্পোর্ট করুন। এখন আপনি এআই-চালিত ব্রাউজার করতে পারবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির