ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আড়াইহাজারে ইমন হত্যা, খাগড়াছড়ি থেকে ২ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চুরি নিয়ে সংঘর্ষের ঘটনায় ইমন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৯ সময়
আড়াইহাজারে ইমন হত্যা, খাগড়াছড়ি থেকে ২ আসামি গ্রেপ্তার ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চুরি নিয়ে সংঘর্ষের ঘটনায় ইমন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২২ অক্টোবর) আসামিদের আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান।

গ্রেপ্তার দুজন হলেন মামলার এজাহারভুক্ত আসামি আল মাহাবুব (৩৭) ও তার বাবা দিল মোহাম্মদকে (৬৫)। তারা দুজনই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকার বাসিন্দা।  পিবিআই জানায়, ঘটনাটি ঘটে গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে আড়াইহাজারের মারুয়াদী বাজার এলাকায়। স্থানীয়রা অটোরিকশা চুরির অভিযোগে এক যুবক এমরানকে আটক করে।

খবর পেয়ে বাদী সিরাজ মিয়া তার দুই ছেলে ইমন (২৪) ও ফয়সালকে নিয়ে ঘটনাস্থলে গেলে এমরানকে ছাড়িয়ে নিতে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হন এবং দুদিন পর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলাটি আড়াইহাজার থানায় দায়ের করা হলেও পরে তদন্তের দায়িত্ব পায় পিবিআই নারায়ণগঞ্জ। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

পিবিআই’র উপ-পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন রনি জানান, গোপন তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ