ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

বিপিএসসির সামনে ৪৩তম বিসিএস নন ক্যাডারদের অবস্থান ও বিক্ষোভ

৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ এবং শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান এবং
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫ সময়
বিপিএসসির সামনে ৪৩তম বিসিএস নন ক্যাডারদের অবস্থান ও বিক্ষোভ ছবি : সংগৃহীত

৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ এবং শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। 


আজ  মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। 


৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগ, মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্নভাবে দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি। বারবার আশ্বাসের পরও দীর্ঘসূত্রতা-অবহেলায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তারা। 


তারা আরও বলেন, নন ক্যাডার পদে নিয়োগ বিধিমালা ২০২৫ প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানোর তিন মাস হয়ে গেলেও এখনো তা গেজেট আকারে প্রকাশিত হয়নি। এ সময়, ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশের দাবিও জানান তারা। 


এর আগে, গত আগস্ট মাসে তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশনে বসেন বিসিএস (নন-ক্যাডার) চাকরিপ্রত্যাশীরা। 


দাবি তিনটি ছিল—নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদসহ বিসিএস নন-ক্যাডারের নামে অধিযাচনকৃত পদসমূহ প্রত্যাহার করে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করা এবং বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারে আগের মতো পদ বৃদ্ধি করে অধিকসংখ্যক প্রার্থী সুপারিশের ধারা অব্যাহত রাখা। মানববন্ধন, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদানসহ নানা উপায়ে দাবি জানিয়েও তা বাস্তবায়িত না হওয়ায় অনশন কর্মসূচি করছেন বলে জানান চাকরিপ্রত্যাশীরা।  চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ২০২৩ সালে বিধিমালা প্রণয়ন করে বিসিএস পরীক্ষার মাধ্যমে নন ক্যাডার পদে নিয়োগের সুযোগকে সংকুচিত করা হয়। পরে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মুখে বর্তমান সরকার বিধি সংশোধনের উদ্যোগ নেয়। কিন্তু নিয়োগ বাণিজ্য ও সিন্ডিকেটের কারণে এখনও তা গেজেট আকারে প্রকাশ করা হয়নি। এ সময়, বিসিএস নন ক্যাডারে আগের মতো পদ বৃদ্ধি করে বেশি সংখ্যক প্রার্থী সুপারিশের ধারা অব্যাহত রাখার দাবি জানান তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস