ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৬ জন কারাগারে

সুন্দরবনের মরামশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ছয় দুর্বৃত্তকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:২১ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:২১ সময়
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৬ জন কারাগারে ছবি : সংগৃহীত
সুন্দরবনের মরামশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ছয় দুর্বৃত্তকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের খুলনা জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে বনের মরাপশুর খাল থেকে বনরক্ষীরা তাদের আটক করে।

পূর্ব সুন্দরবনের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে জেলে নামধারী একদল দুর্বৃত্তরা। তাদের কোনোভাবেই থামানো যাচ্ছে না। এভাবেই সোমবার বিষ দিয়ে মরাপশুরের খালে মাছ শিকার করছিল একদল দুর্বৃত্তরা। খবর পেয়ে টহলরত বনরক্ষীরা সেখানে গিয়ে ছয় দুর্বৃত্তকে আটক করে।

আটককৃতরা হলেন ফরিদ হাওলাদার (৪৫), সজিব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), মো. লিটন হাওলাদার (২৬), মো. বশিরুল খাঁন (২৮) ও আউয়াল খাঁন (২৭)। তাদের সবার বাড়ি চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা ও দুই সেট অবৈধ টন জাল পায় বনরক্ষীরা। তাদের নামে পূর্ব সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার খুলনার দাকোপ থানায় বন আইনে মামলা করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস