ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদনে
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ ছবি : সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদনে থাকা এক নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বিদ্যুৎ উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রের এক ও তিন নম্বর ইউনিট দুটি দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


এর আগে, গত ১৬ অক্টোবর কেন্দ্রের সর্ববৃহৎ ২৭৫ মেগাওয়াট উৎপাদনক্ষম তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে ৫৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লা দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। ২০২০ সাল থেকে ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।


উল্লেখ্য, তাপবিদ্যুৎ কেন্দ্রটি থেকে উৎপাদিত পুরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। উৎপাদন বন্ধ হওয়ায় লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা