ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৫, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ২০ অক্টোবর ২০২৫, দুপুর ২:১ সময়
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ, সোমবার (২০ অক্টোবর), রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।


এটি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ইসির প্রথম বৈঠক, যেখানে নির্বাচনী এলাকাগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, এনটিএমসি, র্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এছাড়া, গত ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজ এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ইসি ‘সংলাপ পর্ব’ শুরু করেছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ