ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

নারী বিদ্বেষী নই, বিসিবিকে বলেছেন সাকিব

ফেসবুকে নারীর পর্দা ও চাকরি করা নিয়ে পোস্ট দিয়ে ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ২:৪৬ সময়
নারী বিদ্বেষী নই, বিসিবিকে বলেছেন সাকিব ছবি : সংগৃহীত
ফেসবুকে নারীর পর্দা ও চাকরি করা নিয়ে পোস্ট দিয়ে ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

জালাল ইউনুস বলেন, ‘সাকিব তার পোস্টের জন্য অনুতপ্ত।’ তিনি আরও বলেন, ‘তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার ফেসবুক পোস্টের বিষয়ে আমরা তাকে জানিয়েছিলাম। সে জানিয়েছে কাউকে আঘাত করার উদ্দেশ্যে এমন পোস্ট দেয়নি। তারপরও যদি কেউ আঘাত পেয়ে থাকেন- হি ইজ সরি ফর দ্যাট।’

সাকিবের পোস্ট নিয়ে জালাল ইউনুস বলেন, ‘একটা কথা এসেছে নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, সে বলেছে আমি এটার দায়দায়িত্ব নিচ্ছি। আমি নারী বিদ্বেষী নই। সে বলেছে আমার মা একজন নারী। আমি কোনো দিনও নারী বিদ্বেষী হতে পারি না। এটা হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে সতর্ক থাকার জন্য বলেছি। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে সেটা বোর্ড থেকে মনিটর করা হবে।’

বিসিবি তাকে সতর্ক করেছে বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, ‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যাতে এমন পোস্ট না দেওয়া হয়। সে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে বলে জানিয়েছে।’

জালাল আরও বলেন, ‘সে যেহেতু ভুল স্বীকার করেছে। আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে ইয়াং ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেকে বল হাতে দ্যূতি ছড়ানোর পর সাকিবের পুরোনো পোস্টগুলো হঠাৎ করেই সামনে আসে। এর পরই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তানজিম সাকিবের বিষয়টি খতিয়ে দেখার কথা জানায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস