ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের

পরাজিত শক্তির ন্যারেটিভে সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে: অ্যাটর্নি জেনারেল

পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪ সময়
পরাজিত শক্তির ন্যারেটিভে সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে: অ্যাটর্নি জেনারেল ছবি : সংগৃহীত

পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (১৮ অক্টোবর) সকালে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, এই বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।


জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে।


প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদ-২০২৫ এ স্বাক্ষর করেছেন। তাদের সইয়ের পর প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন।


জুলাই সনদ তৈরিতে আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি বামপন্থী দল যোগ দেয়নি। যার মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার