ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই শেষ হবে

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার অবশ্যই শেষ হবে, সরকার
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৭ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৭ সময়
নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই শেষ হবে ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার অবশ্যই শেষ হবে, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রুততার সঙ্গে বিচারকার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। 


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, দেশের আদালতগুলোতে যে মামলা জট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।


এরই মধ্যে তার কিছু সুফলও পাওয়া গেছে। 

তিনি আরো বলেন, শহীদ আবরার ফাহাদের বিচার কাজ যাতে দ্রুত শেষ হয়, সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় শিগগিরই বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।  কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অনেকেই বক্তব্য দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস