ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনে আগুন, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪০ সময়
ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনে আগুন, নিহত ১ ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে পৌর এলাকার মৌলভীপাড়ায় ৬ তলা বিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা।

তিনি পরিবার নিয়ে শহরের মৌলভী পাড়ায় ওই ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে বসবাস করতেন। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, আজ ভোর ৪টা ১২ মিনিটে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষটি থেকে শাহ ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, আগুন রাত প্রায় ৩টায় লেগেছিল।


কিন্তু ফায়ার সার্ভিসকে বিলম্বে খবর দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে বের হয়ে গেলেও কক্ষের ভেতরেই ছিলেন শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন আহমদ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ফরহাদ উদ্দিনের পারিবারিক বিরোধ ছিল। তাই অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।


ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, ‘কিভাবে কি ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ