ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৮ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৮ সময়
শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ। 


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ প্রসিকিউশন শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর পাল্টা যুক্তি দেবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামিপক্ষের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন এবং শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। 


এ পর্যন্ত যুক্তিতর্কে প্রসিকিউশন সাক্ষ্য বিশ্লেষণ, শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, সাবেক মেয়র তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ফোনালাপ পর্যালোচনা, বিভিন্ন ভিডিও, সংবাদ, ডকুমেন্টারি ও তথ্যপ্রমাণ উপস্থাপন করেছে। 


অপরদিকে, আজ দুপুরে একই ট্রাইব্যুনালে চাঁখারপুলে ছয়জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। এর আগে, গত বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং তিনিসহ সমন্বয়কদের গুম-নির্যাতনের ঘটনা ও চানখারপুলে হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন তিনি। 


উল্লেখ্য, ট্রাইব্যুনাল–২ এ আজ আশুলিয়ার ছয় মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ